May 3, 2026, 9:28 am

পশ্চিমবঙ্গের ফলতা আসনের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনের ভোট বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।

শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশন জানায়, গত ২৯ এপ্রিল ওই আসনের কয়েকটি ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ ওঠে। এসব অনিয়মের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় পুরো আসনের ভোট বাতিল করা হয়েছে।

এর ফলে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯৪টির পরিবর্তে ১৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন আরও জানায়, ফলতা আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮৫টি বুথে ভোট নেওয়া হবে।

পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৪ মে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা