গাজী সোহেল ।।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে এসআই (নিঃ) বিনয় বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পশ্চিম শহিদ নগর ১৭ নম্বর ওয়ার্ডের বায়তুল ওয়াকিল জামে মসজিদের সামনে অভিযান চালান। এ সময় মোঃ জামাল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি জামাল হোসেন নারায়ণগঞ্জ সদর থানার মুসলিম নগর এলাকার বাসিন্দা। তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।