April 29, 2026, 2:47 pm

কাশপিয়া তাসরিন পাঁচবিবির নতুন ইউএনও

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির নবাগত উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে নিজ কর্মস্থল পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে আসনে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ফুল দিয়ে স্বাগত জানায়। পাঁচবিবির নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জম্ম গ্রহণ করলেও শিক্ষা জীবনের সিংহভাগ সময় তিনি কুড়িগ্রাম জেলায় অতিবাহিত করেন। তিনি ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্ত্বর ডিগ্রী অর্জন শেষে ৩৭’তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে মনোনিত হন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বরত অবস্থায় সরকারি আদেশে তিনি পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন তার অফিস কক্ষে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আমরা এ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী মিলে পাঁচবিবির সার্বিক উন্নয়নে একসাথে কাজ করব।

 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা