April 28, 2026, 3:05 pm

পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়রত্ব ক্ষুদে (বালক- বালিকা) শিক্ষার্থীদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে সমাপনী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (১-০) গোলে অপরদিকে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল (২-০) গোলে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা উপভোগ করতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক ও দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় জয়-পরাজয় ক্ষুদে শিক্ষার্থী দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারি শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত, সহকারি শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু সহ বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা