July 2, 2026, 5:17 pm

বাংলা কিউআর লেনদেনে ১% ফি: গ্রাহক নাকি দোকানদার বহন করবেন?

বাংলা কিউআর লেনদেনে ১% ফি: গ্রাহক নাকি দোকানদার বহন করবেন?

বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে। নতুন এই নির্দেশনার ফলে প্রশ্ন উঠেছে, এই ফি গ্রাহককে দিতে হবে নাকি দোকানদারকে বহন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। ক্রেতা যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তার ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ঠিক সেই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।

এমডিআর বা সেবা ফি মার্চেন্টের প্রাপ্য অর্থ থেকে সমন্বয় করা হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ক্রেতা বাংলা কিউআর স্ক্যান করে ১ হাজার টাকার পণ্য কেনেন, তাহলে তার অ্যাকাউন্ট থেকে ১ হাজার টাকা কাটা হবে, কিন্তু দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি ১০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে গ্রহণ করবে সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান।

এতে দেখা যাচ্ছে, গ্রাহককে অতিরিক্ত কোনো চার্জ বহন করতে হবে না। এমডিআরের পুরো অর্থই দোকানদারের প্রাপ্য থেকে সমন্বয় করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে চাইলে অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান এই ফি আংশিক বা সম্পূর্ণভাবে নিজেদের বহন করতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা