কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে নিহত শামীম রেজার ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী রাজীব দফাদারকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।’
এর আগে গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফেই পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
নিজস্ব প্রতিনিধি :