April 14, 2026, 10:23 pm

সিদ্ধিরগঞ্জে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানার ০৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া বিহারী কলোনি এলাকা ও ৩নং ওয়ার্ডের বটতলা আদর্শনগর এলাকার বটতলা স্টীল ব্রীজ (বেইলী ব্রীজ)-এর পূর্ব পাশে পৃথক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাহাবুদ্দিন (৩৫) এবং মোঃ আনিসুর রহমান আনিছ (২৭)। তাদের হেফাজত থেকে মোট ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা আলাদাভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা