সাংবাদিক, কবি, উদ্যোক্তা ও পেশাজীবীদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম. এম. জহিরুল ইসলাম বিদ্যুতের জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এই জন্মোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস. এম. সেকান্দার মাস্টার, সাংবাদিক ও চিত্রশিল্পী শাহ আলম, সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব এম. আর. হায়দার রানা, সাংবাদিক আসলাম মিয়া, কবি ও সাংবাদিক হারুন অর রশিদ সাগর, সাংবাদিক জাকির আহমেদ, কাজী আনিসুল হক হীরা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক জসিমউদ্দিন, সাংবাদিক মোজাম্মেল হক লিটন, সাংবাদিক জুবেল হাসান রানেল, সাংবাদিক কাউসার হোসেন, কবি ও নাট্যব্যক্তিত্ব জহিরুল ইসলাম মিন্টু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি ও অ্যাডভোকেট মনি গাঙ্গুলি, সাংবাদিক ওয়ারদে রহমান, কবি, সাংবাদিক ও সংগঠক মো. শফিকুল ইসলাম আরজু এবং কবি সিরাজসহ অনেকে।
অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়।
নিজস্ব প্রতিনিধি: