April 29, 2026, 1:34 pm

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস–মিনি ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক নাসিম, তিনি বীরগঞ্জের যদুর মোড় এলাকার বাসিন্দা। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। তিনি বীরগঞ্জের পশ্চিম চাকাই এলাকার বাসিন্দা এবং বীরগঞ্জ পৌর শহরের দত্ত মার্কেটে ‘শাহীন গার্মেন্টস’-এর মালিক ছিলেন।

আনোয়ার হোসেনের ভাতিজা এরশাদ জানান, মরদেহ বর্তমানে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে রাখা হয়েছে। দাফনের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ধুলাউড়ী কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তার স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্যও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক রমজান আলী পরিবারসহ জামালপুর থেকে মাইক্রোবাসে করে বীরগঞ্জে ফিরছিলেন। পথে ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা