May 13, 2026, 11:29 am

সিদ্ধিরগঞ্জে অভিযানে ৪ আসামি গ্রেফতার, ৭টি ওয়ারেন্ট বাস্তবায়ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭টি জিআর ও সিআর ওয়ারেন্টের ভিত্তিতে ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শান্ত (২৬), পিতা আশরাফ উদ্দিন, গ্রাম জালকুড়ি (পশ্চিম পাড়া/মধ্যপাড়া), ইয়াং সোসাইটি জামে মসজিদ সংলগ্ন; হযরত আলী (২০), পিতা জাকির মোল্লা, এলাকা কদমতলী গ্যাস লাইন; পারভেজ সরকার (৩৪), পিতা মৃত মজিবুর রহমান সরকার, গ্রাম আটি; এবং শিরিন (৫৬), গ্রাম নয়া পাড়া (বাগানবাড়ী, ভান্ডারীপুল, দক্ষিণ কদমতলী)। সকলেই সিদ্ধিরগঞ্জ থানা, জেলা নারায়ণগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জিআর ও সিআর মামলার ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা