May 13, 2026, 11:30 am

বকশীগঞ্জে নাশকতার মামলায় ৫ আ.লীগ ও যুবলীগ নেতা কারাগারে

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলে আদালতের বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, আওয়ামী লীগ নেতা মাজু মিয়া এবং যুবলীগ নেতা আরিফুর রহমান বানু।

জানা গেছে, বকশীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা