May 13, 2026, 11:38 am

র‍্যাব-১১’র অভিযানে আড়াইহাজারে ২৭৩ বোতল স্কাফসহ নারী মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ২১ মার্চ ২০২৬ তারিখ রাত ২টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বসতঘর থেকে ২৭৩ বোতল স্কাফসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী নামজুন নাহার (৩১)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নামজুন নাহার পাল্লা এলাকার মৃত মজিবুর রহমানের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য বড় আকারে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা