May 13, 2026, 11:36 am

খাল পুনঃখননে বাড়বে কৃষি সুবিধা ও পরিবেশের ভারসাম্য: প্রতিমন্ত্রী মিল্লাত

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার ।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি নিষ্কাশন ও কৃষি সুবিধাই বৃদ্ধি পাবে না, বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, সরকার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি কৃষকদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-2 আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

উল্লেখ্য, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি খালটি ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারি, চিনারচর নামাপাড়া হয়ে দশানী নদী পর্যন্ত বিস্তৃত। প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা