May 13, 2026, 11:44 am

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সহিংসতা বন্ধে জোর দাবি

মোহাম্মদ আসাদ-জামালপুর ।

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সঙ্গীত শিক্ষক লিপি সাহা এবং শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও নারী-শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা