June 29, 2026, 8:13 am

ফের পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের -যেকোনো সময় বড় ধরনের যুদ্ধের শঙ্কা

ডেস্ক রিপোর্টার ।

পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে সংঘাত কোনোভাবেই থামছেই না। উভয় দেশের বাহিনীই একের অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন যে পাকিস্তান থেকে আবারও হামলা চালানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেছেন, ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে ও লড়াই চলছে।

আব্দুল হক ফিদার আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন। তিনি বলেছেন, আবারও, খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন যে পাকিস্তান ‘নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে’।

আফগানিস্তানে হামলা চলছে: পাকিস্তানআফগানিস্তানে হামলা চলছে: পাকিস্তান
এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান তালেবানদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন সেনা নিখোঁজ রয়েছেন।

এছাড়া এই সংঘাতে ২৭৪ জন তালেবান সেনা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা