মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট সদরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় র্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এ সময় প্রধান অভিযুক্ত আসামি মোঃ নাঈম ইসলাম (২২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি নাঈম ইসলাম,লালমনিরহাট জেলা সদরের, বালাটারী এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে।
র্যাব-১১ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার ২১ জানুয়ারী রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।