September 14, 2026, 12:38 am

বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার সহায়ক নন, সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট ।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বৃটিশ ভূমিকা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সমালোচনা করেছেন। বৃটিশ সংবাদপত্র দ্য সান’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি (স্টারমার) সহায়ক নন। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। বৃটেন থেকে এমনটা দেখব, তা ভাবিনি।

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, দেখে খুবই দুঃখ হচ্ছে যে সম্পর্ক স্পষ্টতই আগের মতো নেই। সোমবার স্টারমার পার্লামেন্টে বলেন, সরকার ‘আকাশপথ থেকে (ইরানে) শাসন (ব্যবস্থার) পরিবর্তনে বিশ্বাস করে না। বৃটেন প্রথমে ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীকে বৃটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পরে তারা ইরানের স্থাপনায় ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য ঘাঁটিগুলো খুলে দেয়। অনলাইন বিবিসি এ খবর দিয়ে জানায়, ট্রাম্প আরও বলেন- ফ্রান্স দারুণ ছিল। তারা সবাই দারুণ ছিল। বৃটেন অন্যদের থেকে অনেক ভিন্ন ছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা