March 14, 2026, 1:24 pm

লেবাননে সংঘাত তীব্র, বাস্তুচ্যুত ৩০ হাজার: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ায় অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–কে হত্যার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনী ভারী বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর–এর মুখপাত্র বাবার বালচ জানান, ‘রক্ষণশীল হিসাব’ অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন। এছাড়া অনেকেই বাধ্য হয়ে সড়কের পাশে গাড়িতে রাত কাটাচ্ছেন।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে লেবাননের অতিরিক্ত এলাকায় অগ্রসর হয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুমতি দিয়েছেন, যাতে সীমান্তবর্তী এলাকায় আর কোনো রকেট হামলা না হয়।

অন্যদিকে, ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ হামলায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ১ মার্চের ২৪ ঘণ্টায় ৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা