March 14, 2026, 1:48 pm

মোগলহাটে অবৈধ মাটি উত্তোলন: ফসলি জমি কেটে ট্রাক ভর্তি মাটি নিয়ে যাচ্ছেন রওশন।

মো:মাজেদুল ইসলাম( মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি :
গ্রামের রাস্তার বেহাল অবস্থা , সাধারণ মানুষ ভয়ে অভিযোগ করতে পারছেন না; প্রশাসনের হস্তক্ষেপ কামনা,

লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামে (ওয়ার্ড-০৪) স্থানীয় ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে আজ (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ট্রাকটর চালক মো: আনোয়ার হোসেন মাটি উত্তোলনের সময় বিষয়টি স্বীকার করেছেন এবং জানান, এটি মো: রওশনের নির্দেশে করা হচ্ছে। মো: রওশন (পিতা: গোলজার হোসেন) দীর্ঘদিন ধরে গ্রামে অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছেন।

গ্রামের সাধারণ মানুষ জানিয়েছেন, রওশনের আধিপত্যের কারণে তারা প্রশাসনের কাছে অভিযোগ করতে ভয় পান। দীর্ঘদিন ধরে অবৈধ মাটি উত্তোলনের ফলে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে।

এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দাবি করেছেন, অবৈধ মাটি উত্তোলন বন্ধ করা, রাস্তা সংস্কার করা এবং সকল দোষীদের আইনের আওতায় আনা হোক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা