ব্রাহ্মণপাড়া উপজেলা আওতাধীন ১নং মাধবপুর ইউনিয়ন যুবদল আয়োজিত বাড়ানি গ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এ সালেহ। সঞ্চালনায় ছিলেন- সদস্য সচিব এমদাদুল রেজা ইমন।
উক্ত দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন , যুগ্ম আহবায়ক জমির হোসেন, যুগ্ম আহবায়ক হাজী আলাউদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য গোলাম মোস্তফা নয়ন এবং সালাউদ্দিন তপন, মাধবপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শরীফ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ আকরাম হোসেন বিএনপি’র সহ-সভাপতি মিজান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ, যুগ্ন আহবায়ক মীর হোসেন। মাধবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির সরকার, সাংগঠনিক সম্পাদক মিজান, মাধবপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাহী সদস্য তসলিম,মাধবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন মিয়া , ৭ নং ওয়ার্ডের বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক শমসের আলম, মাধবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সুজন সিকদার, যুগ্ন আহবায়ক মজিবুর রহমান,কালাম, মোতালেব, ওমর ফারুক, বাকী বিল্লাল, আলামিন সুজন, ছোটন,বদিউল আলম, শাহরুপ, আনোয়ার হোসেন পরশ, ওয়াসিম , আলিম, হাবিব, ফেরদৌস, সুমন, আনোয়ার হোসেন, ছোটন, বিল্লাল হোসেন, সেলিম, সাদ্দাম, শাহাদাত, ইসমাইল সহ যুব দলের আরো অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দ।
আবু সালেহ বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, মরহুমার জানাজায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তার ঐক্য সৃষ্টির সক্ষমতার ঐতিহাসিক প্রমাণ।
আবু সালেহ আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে একাডেমিক গবেষণা, সাহিত্যকর্ম ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের প্রস্তাব বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।