July 3, 2026, 11:23 am

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪জন গ্রেপ্তার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় একজন ও পুলিশ আইনের ৩৪ ধারায় দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গতকাল (৩ জুলাই) এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা: হৃদয় চন্দ্র দাস (২৩), মো. স্বপন মিয়া ওরফে কসাই স্বপন (৩৮), মো. ইব্রাহিম হাসান হৃদয় (২২) ও মো. আসিফ মিয়া (২১)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা