July 3, 2026, 10:34 am

বিশ্বকাপে আত্মবিশ্বাসী আনচেলত্তি: নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ও দলের মূল্যায়ন

বিশ্বকাপে আত্মবিশ্বাসী আনচেলত্তি: নরওয়ের বিপক্ষে প্রস্তুতি ও দলের মূল্যায়ন

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছেন। আগামী রোববার নরওয়ের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচের আগে 'ফোলহা ডি এস. পাওলো'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দলের প্রস্তুতি ও বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন।

জাপানের বিপক্ষে ম্যাচে কাসেমিরোর পরিবর্তে মার্টিনেল্লিকে মাঠে নামানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে আনচেলত্তি বলেন, "আমি বিষয়টি ভালো করেই বুঝি এবং এ কারণেই দলে ভারসাম্য বজায় রাখতে চাই। এটা শতভাগ নিশ্চিত যে আমি কোনো জিনিয়াস নই; আবার এটাও শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিড (বোকা) নই।"

ব্রাজিলের মানুষের প্রতি আনচেলত্তির মূল্যায়ন ইতিবাচক। তিনি বলেন, "ব্রাজিলিয়ানরা অত্যন্ত আনন্দময়, ঐক্যবদ্ধ এবং বিনয়ী।" আগামী ম্যাচের প্রতিপক্ষ নরওয়ে সম্পর্কে তিনি বলেন, "বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই কঠিন। আমাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।"

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তি জানান, "সে ৯০ মিনিট খেলতে পারবে।" নেইমারের বেঞ্চে বসে থাকার মনোভাব সম্পর্কে তিনি বলেন, "সে এতে খুশি নয়, তবে তার আচরণ খুবই পেশাদার।" ভিনিসিয়াস জুনিয়রের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, "আমাদের কোনো একক তারকার প্রয়োজন নেই, বরং উচ্চমানের খেলোয়াড়দের প্রয়োজন।"

চোট সমস্যা নিয়ে আনচেলত্তি কিছুটা চিন্তিত থাকলেও আশাবাদী। তিনি জানান, রাফিনিয়া দ্রুত সুস্থ হয়ে উঠছেন, তবে লুকাস পাকেতার ফিরতে আরও কিছুটা সময় লাগবে। আগামী রোববার নরওয়ের বিরুদ্ধে আনচেলত্তির রণকৌশল কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা