January 17, 2026, 3:55 pm

আমতলীতে লাইসেন্স না থাকায় ইট ভাটার জরিমান

মাইনুল ইসলাম রাজু ,আমতলী বরগুনা প্রতিনিধি :আমতলী উপজেলার শাখারিয়া ইউনিয়নের বিজয় এন্ড শিশির (বনানী ব্রিকস) এ শুক্রবার দুপুরে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভাটার লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে সরকারি জমির মাটিকাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আমতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা তাকে সহায়তা করেন বরগুনা জেলা পুলিশের একটি দল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা