April 19, 2026, 11:03 am

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহীর তালিকা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।(২২ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহবায়ক কমিটির ভাইস-চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ।উক্ত বিশেষ সাধারণ সভার বক্তব্য দেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের নাম প্রকাশ করে আহবায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের আগামী দুই বছর মেয়াদের জন্য চুড়ান্ত ইউনিট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ভাইস- চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি পদে নির্বাচিত হলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম,উক্ত নবনির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন, মফিজ উদ্দিন, রোজিনা সুলতানা, আব্দুল রাজ্জাক, তোহুরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, ডাঃ ময়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমুখ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা