-
- অপরাধ, প্রশাসন
- র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ৩৬ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার॥
- আপডেটের সময় : জুলাই, ১, ২০২২, ৫:৫৮ পূর্বাহ্ণ
- 234 বার দেখা হয়েছে
প্রেস রিলিজ :গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ৩০ জুন ২০২২ খ্রিষ্টাব্দ সকালে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ বশির হাসান (২০) এবং ২। মোঃ আশিক (২২)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উল্লিখিত মাদকদ্রব্য ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ বশির হাসান (২০) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন শ্রীপুর মধ্যপাড়া এলাকার মোঃ এনামুল সরকারের ছেলে, আসামী মোঃ আশিক (২২) একই এলাকার মোঃ আলী আক্কসের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্যবাহী পিকআপে পন্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
….
এই বিভাগের আরও খবর
- বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার।
- নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্বাচনে গণভোট উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
- ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমান–ডিসি রায়হান কবির
- পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পিস্তল,গুলি, ম্যাগাজিন, ককটেল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ষোল লক্ষ নব্বই হাজার টাকা সহ ০৪ জন মাদক কারবারি গ্রেফতার
- সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি
- জেলা আইন-শৃঙ্খলা, গনভোট প্রচার ও সমন্নয় কমিটির সভায় সরকারি দপ্তরের সবাই হোটেল, হাটবাজার, ফেরিঘাট, মসজিদ, মন্দির সর্বস্তরে গনভোটের প্রচারণা চালাতে হবে-ডিসি
- সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার
- নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন এর সাথে জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- গলাচিপা থেকে মাদক ও বিপুল দেশীয় অস্ত্রসহ ‘ফাইটার মনির’ গ্রেফতার।অভিযান অব্যাহত থাকবে :এসপি মিজানুর রহমান মুন্সী
- নির্বাচনী ব্যস্ততার মাঝেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম