January 15, 2026, 9:22 pm

গোবিন্দগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সোহাগ মৃধা গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাইওয়ে থানার সামনে রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে আশিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশিকুল গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিশুবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহসান জানান, আশিকুল সকালে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে রংপুর থেকে আসা একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিকুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা