April 19, 2026, 9:50 am

সিদ্ধিরগঞ্জে তিতাসের অবৈধ সংযোগ রাজস্ব হারাচ্ছে সরকার, সক্রিয় দালাল সিন্ডিকেট

জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ প্রতিনিধি: সরকার ২০১৬ সালে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ ঘোষণা করলেও, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগের বিস্তার দিন দিন বেড়েই চলেছে। হাউজিং, ভূমি পল্লী, আরও পড়ুন

বিএনপি নেতা এমদাদের চাঁদাবাজিতে অস্থির কাপ্তান বাজার মুরগীর মার্কেট

স্টাফ রিপোর্টার:ঢাকা মহানগর দক্ষিণের ৩৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারীর বিরুদ্ধে কাপ্তান বাজার মুরগী মার্কেটের বৈধ ইজারাদার প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডকে রাজস্ব আদায়ে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। ১৯নভেম্বর-২০২৫ তারিখে আরও পড়ুন

বিলুপ্ত প্রায় ছোট নিপুণ বাসা তৈরির কারিগর পাখি টুনটুনি

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: গাছের পাতা একসঙ্গে সেলাই করে বাসা তৈরী করার জন্য এই পাখি খুবই জনপ্রিয়। এই চড়ই জাতীয় পাখিকে বৈশিষ্ট্যমুলকভাবে দেখা যায় খোলা খামার জমিতে, ঝোপঝাড়, বন আরও পড়ুন

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত আরও পড়ুন

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে চারা গাছ বিতরণ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষ বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ২টায় মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা আরও পড়ুন

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদের পরিবারকে ৩কোটি টাকার অনুদান দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

স্টাফ রিপোর্টার:মোঃইমরান:জুলাই ও আগষ্টে আন্দোলনে পতিত ফ্যাসিস্টি সরকার কতৃক শহীদ ৩০০ পরিবারকে ১ লক্ষ করে মোট ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেছে শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর আরও পড়ুন

ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

প্রেস রিলিজ :ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগে খোলা হয়েছে বিভাগীয় মনিটরিং সেল। খুলনা ও আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট,প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন।

সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে অংশে আজ শুক্রবার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মোগরাপাড়া মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার এলাকায় ছড়িয়েছে যানজট। এ আরও পড়ুন

গাইবান্ধায় ৮০ হাজার মানুষ পানিবন্দী

গাইবান্ধা প্রতিনিধি :বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে গাইবান্ধা সদর উপজেলাসহ ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৯টি ইউনিয়নের ৬৭ হাজার ৭২৯টি পরিবার। বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, ভুট্টা, আউশ ধান ও আমন আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে কাঠের সেতু উদ্বোধন

নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ১নং ওয়ার্ডের ডিএনডি খালের উপর নির্মিত কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে হিরাঝিল আবাসিক এলাকার কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ওপর থাকা আরও পড়ুন

অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা