November 22, 2026, 3:29 pm

ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

ভূমি সেবায় জনস্বার্থ রক্ষা এবং দালাল ও হয়রানিমুক্ত জনবান্ধব কাজের গুণগত মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

ভূমি সেবাকে সম্পূর্ণ স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ দ্রুততম সময়ে এবং নির্ভুলভাবে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

সেই নির্দেশনার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া জেলায় দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কাজের গুণগত মান বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। প্রযুক্তির সুবিধা যেন দেশের প্রতিটি নাগরিক সহজে ভোগ করতে পারেন এবং কার্যক্রমে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা তৎপর থাকতে হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া বলেন, জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমকে আরও কার্যকর ও নির্ভুলভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি। ভূমি অফিসে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, দালালের খপ্পরে না পড়েন — সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নামজারি, খাজনা, খতিয়ান, মৌজা ম্যাপসহ সকল ভূমি সেবা এখন অনলাইনে সহজে পাওয়া যাচ্ছে। সেবাগ্রহীতারা ঘরে বসেই আবেদন করতে পারছেন, আবেদনের অগ্রগতি দেখতে পারছেন। এতে সময়, অর্থ ও হয়রানি — তিনটাই কমছে।

জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমকে আরও কার্যকর ও নির্ভুলভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

সংশ্লিষ্টরা জানান, জেলার সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত তদারকি, সেবাগ্রহীতাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমি সেবায় নতুন গতি এসেছে। দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষ এখন অনেকটা স্বস্তিতে সেবা নিতে পারছেন।

জেলা প্রশাসন আশা করছে, অটোমেশন কার্যক্রম সম্পূর্ণ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জে ভূমি সংক্রান্ত জটিলতা, মামলা-মোকদ্দমা ও হয়রানি অনেকাংশে কমে আসবে এবং ভূমি সেবা হবে সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা