November 5, 2026, 6:57 pm

আদালতে হাজির না হওয়ায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলাটির শুনানির দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ৮ জুন রাতে সাভারের বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলার অন্য আসামিরা হলেন পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম এবং ফাতেমা তুজ জান্নাত বনি।

পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে সংস্থাটি।

পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে হাজির না হওয়ায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা