October 28, 2026, 2:58 pm

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে অভিযানে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার।

অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০২৫) মোতাবেক শব্দ দূষণকারী ৪টি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দ দূষণ রোধে নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা