শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত আলোচনা সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, পৃষ্ঠপোষক সাংবাদিক মাহাতাব হোসেন, কাজী আব্দুল্লাহ, খান আনিসুজ্জামান, শেখ এনায়েত হোসেন ও বিলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান, থানা পুলিশের এসআই শাহাদাত হোসেন, খুলনা জেলা ট্রাফিক পুলিশের টিআই ইমরান হোসেন, সহসভাপতি আলহাজ্ব শাহজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ ও শেখ রবিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টো, কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল), আইনবিষয়ক সম্পাদক খান আব্দুল্লাহ, যুববিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারি, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল ও প্রকাশনা সম্পাদক হুসাইন আহমেদ খান।
কার্যনির্বাহী সদস্য জিএম জাকির হোসেন, আলিমুজ্জামজন, জাহিদুর রহমান সোহেল, জুয়েল বিশ্বাস, হেদায়েত গাজী, রাশেদুজ্জামান শেখ, মুজাহিদদুল ইসলাম সেতু গোপাল ও জিয়াউর রহমান তুহিনসহ শ্রমিক নেতা হাফেজ সিদ্দিকুর রহমান, আবুল কালাম এবং স্থানীয় সুধীজনও কর্মসূচিতে অংশ নেন।
এর আগে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ ও ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে বাড়ি ফিরুন’—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আলোচনা সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইনের প্রয়োগই যথেষ্ট নয়, চালক, পথচারী ও সাধারণ মানুষকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে ‘নিরাপদ সড়ক চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠান শেষে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ডুমুরিয়াবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।