সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি :
শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গণিত অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা।
শুক্রবার সকালে বেগমগঞ্জ উপজেলা সহ জেলার চারটি উপজেলা—বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিলে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মেধা বিকাশের লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি বোরহান উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতিবৃন্দ—শাফায়েত হোসেন, আরিফুর রহমান, মশিউর রহমান ও দাউদ ইসলাম এবং জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিনুল ইসলাম ফাহাদ।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজকের গণিত অলিম্পিয়াড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও গণিতভিত্তিক চিন্তাশক্তির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদী।