সুনামগঞ্জ প্রতিনিধি :
নিষিদ্ধ সংগঠন কর্তৃক সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া,যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিন মিয়া,আলম মিয়া ও সাদিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে রেখে ভারতে পলায়ন করেছে। সেখান থেকে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও পোড়াও করছে। গুপ্ত একটি সংগঠন তাদের সাথে আতাত করছে বলে অভিযোগ করছেন বক্তারা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সব সময় সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।