September 22, 2026, 3:53 pm

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সংগঠনের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল বর্তমানে জেলহাজতে রয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা