September 19, 2026, 1:35 pm

আট দফা দাবি বাস্তবায়নে কোটি মানুষের সমর্থনের আশা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে সড়কের দুই পাশে দেশের কোটি মানুষ দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। এ কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তার দাবি, প্রথম লংমার্চের তুলনায় এবারের দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বেশি হবে।

তিনি বলেন, লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সহযোগিতা কামনা করেন জামায়াতের এই নেতা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা