September 15, 2026, 7:45 am

গ্রেপ্তারকৃত মঞ্জুরুল আলম সৌরভ। ছবি: সংগৃহীত

ফেসবুকে আওয়ামী লীগের মিছিলের ঘোষণা, পরদিনই গ্রেপ্তার যুবক

বগুড়ার সোনাতলায় ফেসবুকে আওয়ামী লীগের মিছিল আয়োজনের ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেওয়ার পরদিনই মঞ্জুরুল আলম সৌরভ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জুরুল আলম সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে। পুলিশ জানিয়েছে, একটি নাশকতার মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সৌরভ তার ফেসবুক আইডিতে ‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’ এমন একটি স্ট্যাটাস দেন। এর পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বের একটি নাশকতার মামলায় মঞ্জুরুল আলম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা