September 5, 2026, 5:25 am

পাঁচবিবিতে ওসি তামবিরুল যোগদানে মাদকবিরোধী অভিযানে গতি বেড়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম যোগদানের পর থেকে প্রতিনিয়ত বেড়েই চলেছে মাদকবিরোধী অভিযান। প্রতিদিন মাদকসহ ব্যবসায়ীদের আটক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলহাজতে। নিয়মিত মাদকসহ কারবারিদের আটকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পাঁচবিবিবাসী। ওসির এমন কঠোর অবস্থানের প্রশংসাও করছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, আগের ওসির সময় মাদক ও ব্যাবসায়ীকে আটকের এমন তৎপরতা চোখে পড়েনি।

এরই ধারাবাহিকতায় পাঁচবিবি থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি পৌর শহরের রঞ্জন শর্মার বাড়ির নিকট থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জাহাঙ্গীর নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত হলেন, জয়পুরহাট সদর উপজেলার হারাইল উত্তরপাড়া গ্রামের মৃত নিমাই উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৩)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আলমগীর কবির ও এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ পাঁচবিবি-জয়পুরহাট যাতায়াতের রাস্তায় অভিযান চালান। এসময় জাহাঙ্গীরের কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ কাজে জনগণের সহযোগিতা চান তিনি।” আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা