নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট সাতজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি চারজন হলেন মিজমিজি এলাকার মৃত আবুল হাশেম খানের ছেলে মোঃ মিজানুর রহমান খান, একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে উজ্জল, কলাবাগ এলাকার আলী আহমেদের মেয়ে রোকেয়া বেগম এবং ওমরপুর এলাকার শুক্কুর আলী শেখের ছেলে শাকিল শেখ (২৬)।
অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন আদমজী রেল লাইন এলাকার বাসিন্দা মোঃ মাহেন উদ্দিন (৩৭) ও মোঃ নজরুল ইসলাম (৩৫)।
এ ছাড়া পূর্বের একটি ডাকাতি প্রস্তুতি মামলায় বাঘমারা এলাকার মৃত রওশন আলীর ছেলে সাগর হোসেন প্রকাশ বেলু ওরফে দেলুকে (৩২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।