August 27, 2026, 10:26 am

সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ২০১৫ সালের গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দিয়েছিল। আজ এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানাবে প্রসিকিউশন।
গত বছর সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই গুমের অভিযোগ জমা দেন। অভিযোগে জিয়াউল আহসান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সালাহউদ্দিন আহমদ দেশে ফিরে আসেন ১১ আগস্ট।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা