November 13, 2026, 10:48 pm

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পরেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে।

মন্ত্রী মন্তব্য করেন, এভাবে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত এবং এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।

তিনি আরও জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি, তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা