November 13, 2026, 11:29 pm

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কাজ করেছেন। তার কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান।

মোহাম্মদ আইয়ুব খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের মানুষ।

ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলটি ঢাকা জেলা যুবদল আয়োজন করে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা