August 12, 2026, 10:00 am

ফজলুর রহমানের অলি আহমদের সমালোচনা: 'বুড়ো বয়সের ভীমরতি'

ফজলুর রহমানের অলি আহমদের সমালোচনা: ‘বুড়ো বয়সের ভীমরতি’

বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের কঠোর সমালোচনা করেছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন, তবে জেনেশুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘তাদের (জোটের) সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি, অথচ জয়ের জন্য প্রয়োজন ২২৫টি ভোট। এই বাস্তবতায় এমন সিদ্ধান্তকে বুড়ো বয়সের ভীমরতি ছাড়া অন্য কিছু বলা চলে না।’

অলি আহমেদের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, ‘কিছু বেঈমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সবসময় থাকে। আমি এখন অলি আহমেদ সাহেবকেও সেই অবস্থানে দেখি। এর চেয়ে বেশি অপমান করে আমি আর কিছু বলতে চাই না। এখন থেকে তাকে আমি আর মুক্তিযুদ্ধের কেউ বলেও মনে করি না।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা