August 16, 2026, 3:44 am

১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু, বৃষ্টিতে ভিজে নেতাকর্মীদের উপস্থিতি

১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু, বৃষ্টিতে ভিজে নেতাকর্মীদের উপস্থিতি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সমাবেশ শুরুর সময় বৃষ্টি শুরু হলেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হয়েছেন। বর্তমানে আরও অনেক নেতাকর্মী সমাবেশে যোগ দিচ্ছেন।

বৃষ্টির মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশেপাশে নেতাকর্মীদের ঢল নেমেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা