August 1, 2026, 12:18 pm

কেরালার চঙ্গনাচেরিতে যমজদের বিরল বিয়ের আয়োজন

কেরালার চঙ্গনাচেরিতে যমজদের বিরল বিয়ের আয়োজন

ভারতের কেরালার চঙ্গনাচেরিতে ৩০ জুলাই একটি বিরল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যেখানে বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যমজ মানুষ। আখিল কে থমাস এবং ম্যাগি মেরির বিয়েতে আখিলের যমজ ভাই নিখিল এবং ম্যাগির যমজ বোন মারিয়া উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন চার্চে অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে যেহেতু দুই যমজ পুরোহিত, ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল, ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন। তাদের সহায়তা করেন যমজ দুই ভাই জেরন জেমস ও জোহন জেমস।

কেরালার ভেট্টুপারামবিলের কুঞ্জুমন থমাস ও জোমোলের যমজ সন্তান আখিল ও নিখিল এবং পাঠানমথিট্টা জেলার কুলাথুরের টমিচান ও মেরিকুটির যমজ কন্যা ম্যাগি ও মারিয়া এই বিয়ের মাধ্যমে তাদের বহু বছরের স্বপ্ন পূরণ করেছেন।

যমজ দুই বোন বলেন, ‘যমজ মানুষদের ঘেরা পরিবেশে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা আমাদের ছোটবেলার স্বপ্ন ছিল।’ তারা জানান, যীশুখ্রিস্ট তাদের সেই স্বপ্ন পূরণ করেছেন।

বিয়ের পর পুরোহিতরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘যমজদের বিয়ে দেওয়া একটি বিশেষ অভিজ্ঞতা, যা আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে।’ বর আখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা