July 31, 2026, 9:19 am

৫ আগস্ট রাজধানীতে জামায়াতের মহাসমাবেশের ঘোষণা

৫ আগস্ট রাজধানীতে জামায়াতের মহাসমাবেশের ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ৫ আগস্টের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নির্ধারণ করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ১০ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা।

বৈঠকে দেশের চলমান আন্দোলন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। ১০ দলীয় জোটের পরবর্তী কর্মসূচি আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা