বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় এবং জামায়াত একসঙ্গে চলতে পারে না। তিনি শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’ তিনি দেশবাসীকে জামায়াতের অন্যায় ও অপরাধ দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন হব।’ জামায়াতের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই বলেও উল্লেখ করেন।
জামায়াত আমির মানব জাতির সূচনা থেকে শয়তান তাদের ক্ষতি করার জন্য লেগে আছে বলে মন্তব্য করেন এবং সর্বক্ষণ নিজেদের মধ্যে খোদাভীতি রাখার আহ্বান জানান।