July 23, 2026, 9:44 pm

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জনগণের মুক্তি নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত একটি জনসভায় তিনি এসব মন্তব্য করেন। সভাটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে অনুষ্ঠিত হয়।

সরকারের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে।’ তিনি জনগণের সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে 'হ্যাঁ' দিলেও সরকার বলছে, গণভোট অবৈধ।’

ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানান, ‘যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা