মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্গত ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপি কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ১৪ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বকশীগঞ্জ উপজেলা শাখা থেকে জারি করা এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়, বিষয়টি অতীব জরুরি এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
নোটিশে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স।
এর অনুলিপি পাঠানো হয়েছে প্রতিমন্ত্রী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়), জামালপুর জেলা বিএনপির দপ্তর বিভাগ এবং অফিস রেকর্ডের জন্য।