জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের অর্জনকে শূন্য বলে মন্তব্য করেছেন।
শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, "চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য।" তিনি আরও উল্লেখ করেন যে, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি।
নাহিদ ইসলাম বলেন, "দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকে কোনো ধরনের সাহায্য পাবে না।" তিনি দাবি করেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে আর কোনো ঋণ দেবে না এবং পৃথিবীর কোনো দেশই তাদের সহযোগিতা করবে না।