July 9, 2026, 4:01 pm

মীর শাহে আলমকে নিয়ে বিতর্কের প্রতিবাদ জানালেন রাশেদ খান

মীর শাহে আলমকে নিয়ে বিতর্কের প্রতিবাদ জানালেন রাশেদ খান

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, একটি বিশেষ মহল সুকৌশলে মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উপস্থাপন করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বুধবার (৮ জুলাই) রাতে রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মীর শাহে আলমকে নিয়ে বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের বক্তব্য শুনে তিনি নিজেও বিভ্রান্ত ছিলেন।

রাশেদ খান জানান, মীর শাহে আলম নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। প্রতিমন্ত্রী বলেছেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ে বয়সে ছোট এবং কখনও একই স্কুল-কলেজে পড়েননি। তাদের সম্পর্ক সম্পূর্ণ রাজনৈতিক।

উন্নয়ন বরাদ্দের বিষয়ে রাশেদ খান বলেন, কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে যে মীর শাহে আলম সব বরাদ্দ বগুড়ায় নিয়ে গেছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ তালিকায় বগুড়া ১৬ নম্বরে এবং গোপালগঞ্জ ৭ নম্বরে রয়েছে।

রাশেদ খান আরও জানান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রী নির্দেশনায় উন্নয়নমূলক কাজে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সমন্বয় করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরাও মীর শাহে আলমের বিরুদ্ধে সোচ্চার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা